শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত খোয়ানো আলোচিত অভিনেতা হিরো আলম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন।ভোটের পরিবেশ থাকলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।

নির্বাচন কমিশনকে (ইসি) হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেন।নির্বাচনে নিজের ভোটটিও দিতে না পেরে আক্ষেপ করে হিরো আলম বলেন, ভোটকেন্দ্রে গিয়ে দেখি ব্যালটই নেই।

ওই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।বিএনপির দলীয় সিদ্ধান্তে তিন শপথ নেননি। এমতাবস্থায় নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে তিনি শপথ না নিলে এই আসনে ফের উপ-নির্বাচন হবে।উপ-নির্বাচনেও প্রার্থী হতে চান হিরো আলম।

ভোট গণনা শেষে জানা যায়, নিজ আসনে সিংহ প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৬৩৮টি। মোট ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন হিরো আলমের। ওই আসনে মোট ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ