শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর চক্রান্তে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার গভীর চক্রান্তে মেতেছে।

জুলুমের যত পথ ও পদ্ধতি আছে, আওয়ামী সরকার খালেদা জিয়ার ওপর তার সবই প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর গতকাল স্বজনরা দেখা করার অনুমতি পেয়েছে। এখনও তিনি অসুস্থ।

সম্পূর্ণ চিকিৎসা শেষ না হতেই তাকে বিএসএমএমইউ থেকে কয়েক দিন পরেই কারাগারে নেয়া হয়েছে। তার প্রয়োজনীয় সুচিকিৎসা পাওয়ার অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। এভাবেই মানসিক নিপীড়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বারবার তার জামিন বাধাগ্রস্ত করছে সরকার। যে মিথ্যা মামলায় ইতিপূর্বে অনেকেই জামিন পেয়েছেন, অথচ সেই মামলাতেই আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশনেত্রীকে নির্যাতন করে প্রতিহিংসার যেন শেষ হচ্ছে না। তাই তার জীবন নিয়ে এক গভীর চক্রান্তে মেতে আছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ