শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজচালাকির নির্বাচন হয়েছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গত ৩০ ডিসেম্বরের নির্বাচন রাজচালাকির একটা উদাহরণ। রাজচালাকি থেকে বিরত থাকুন।আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি রাজচালাকিতে।জনগণের সামনে সব কিছু তুলে ধরুন।

সংবিধানকে মেনে সংবিধান অনুযায়ী আলাপ আলোচনার মধ্য দিয়ে যা করার তা করুন।বললেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর ৩০ ডিসেম্বরের নির্বাচন খুবই দুঃখজনক।এটা একটা নাটক।কোনও সুস্থ মানুষ দেশকে সংকটে ফেলতে পারেন না।

কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, তার জন্য জাতীয় সংলাপ করা হোক। জাতীয় সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হোক সংবিধানের মধ্য থেকে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়।

গণফোরাম সভাপতি বলেন, আমি সরলভাবে বলেছিলাম, সকাল-সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন এবং কেন্দ্র পাহারা দিন। কিন্তু ভোট তো রাতেই হয়ে গেছে।ভারসাম্যহীন ছাড়া কোনও সুস্থ মানুষের পক্ষে তথাকথিত নির্বাচন করা সম্ভব নয়।

অলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ, মোকাব্বের খানসহ অনেকে বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ