শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোহায়েল হোসেন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মুহাম্মদ সোহায়েল হোসেন খান।

সেনা কর্মকর্তা সোহায়েল হোসেনকে প্রেষণে এ নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ১ জানুয়ারি বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ডিজি মেজর জেনারেল মুহাম্মদ মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

অপর আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মোস্তফা কামাল এবং মুহাম্মদ নাসিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে বিটিআরটির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ