শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘কিং ফয়সাল পুরস্কার’ পেলেন ৬ ব্যক্তি, ১ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আলোচিত ‘কিং ফয়সাল পুরস্কার’ (কেএফপি) ২০১৯ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

মুসলিমবিশ্বের নোবেল পুরস্কার খ্যাত এ প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরিতে ৬ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ইসলামের সেবা, ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, মেডিসিন এবং বিজ্ঞান এ পাঁচটি বিভাগে কিং ফয়সাল পুরস্কার দেয়া হয়ে থাকে। গত ৪১ বছর ধরে এই পুরস্কার দেয়া হচ্ছে।

বুধবার (০৯ জানুয়ারি) রিয়াদের বিলাসবহুল প্রিন্স ফয়সাল হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ইসলামের সেবা ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত ‘দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব আফ্রিকা’। ইসলাম শিক্ষায় বিশ্ববিদ্যালয়টির সেবা ইতোমধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়েছে।

আরবি ভাষা ও সাহিত্যের জন্য মনোনীত হয়েছেন মরোক্কোর প্রফেসর ড. আবদুল আলি মুহাম্মদ ওদগিরি এবং মিশরের প্রফেসর ড. মাহমুদ ফাহমি হিজাজি।

মেডিসিন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন প্রফেসর বিজর্ন রেইনো ওলসেন এবং প্রফেসর স্টিভেন এল টিটেলবাম। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক।

বিজ্ঞান ক্যাটাগরিতে অধ্যাপক অ্যালেন জোসেফ বার্ড এবং অধ্যাপক জন এম জে ফ্রেচ্যাট। রসায়নে অসামান্য অবদানের জন্য এ দুই মার্কিন বিজ্ঞানি মনোনীত হন।

এবার ইসলামি শিক্ষা ক্যাটাগরিতে মানোত্তীর্ণ কাজ না পাওয়ায় এ বিভাগে পুরস্কার স্থগিত রাখা হয়েছে।

এবার বিচারক কমিটির সভাপতিত্ব করেন মক্কার গভর্নর ও সৌদির ‘আল-হারামাইন আশ-শরিফাইনের’ পরামর্শক প্রিন্স খালেদ। এই কমিটিতে বিশ্বের বিশিষ্ট মুসলিম ব্যক্তিরা রয়েছেন।

অতীতে যারা কিং ফয়সাল পুরস্কার পেয়েছেন তাদের অনেকেই পরবর্তীতে নোবেল পুরস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

সূত্র: আরব নিউজ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ