শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৬ দিন পর মিলল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ছয়দিন পর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাধানগর ইউনিয়নে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়ালে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। পুলিশ ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

হত্যাকান্ড বিষয়ে পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এখনো হত্যার কারণ জানা যায়নি তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবুল কালামের স্ত্রী রেখা আক্তার ও ছেলে হাসানকে থানায় নেয়া হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ