শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন।

আজ শনিবার ইসির সহকারী সচিব মুহাম্মদ লুৎফুল কবীর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। সেখানে তিনি ১৪ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন।’

চিঠিতে আরও বলা হয়, ‘মাহবুব তালুকদারের সঙ্গে থাকবেন তার মেয়ে আইরিন মাহবুব। নির্বাচন কমিশন তার ব্যয়ভার বহন করবে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসির বিভিন্ন বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে আলোচনায় ছিলেন মাহবুব তালুকদার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ