সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জমিয়ত হিন্দ থেকে মাহমুদ মাদানীর পদত্যাগ; সর্বত্র গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

ভরতে মুসলমানদের নেতৃত্বাধীন সবচেয়ে পুরাতন, সচল ও ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ-এর জেনারেল সেক্রেটারি এবং সাবেক পার্লামেন্ট মেম্বার মাওলানা মাহমুদ মাদানী গতকাল বুধবার জমিয়ত উলামায়ে হিন্দ থেকে পদত্যাগ করেছেন৷

খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বমহলে শুরু হয় গুঞ্জন৷

বুধবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগনামা সম্বলতি জমিয়তে উলামায়ে হিন্দের একটি অফিসিয়াল লেটার প্যাড দেখা যাচ্ছে৷ লেটার প্যাডে মাওলানা মাহমুদ মাদানী ব্যক্তিগত ওযরের কথা উল্লেখ করে পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন৷

জমিয়তের (মাহমুদ মাদানী অংশ) সভাপতি মাওলানা ক্বারী উসমান মানসুরপুরী বরাবর লিখিত উক্ত পদত্যাগনামার নিচে সাক্ষরও রয়েছে মাওলানা মাহমুদ মাদানীর৷

মাওলানা মাহমুদ মাদানী জমিয়তের অফিসিয়াল লেটার প্যাড ব্যবহার করে সভাপতি মাওলানা ক্বারী উসমান মানসুরপুরীকে সম্বোধন করে সংক্ষিপ্তাকারে একটি পদত্যাগনামা লিখেছেন৷

সেখানে তিনি বলেছেন, ‘নিজের সমস্ত অযোগ্যতার কারণে এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি জমিয়তের সমস্ত দায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম৷’

পদত্যাগনামাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভারতীয় গণমাধ্যমগুলো জমিয়তের দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকলেও পরিশেষে যোগাযোগ করতে ব্যর্থ হয়৷

ভারতীয় উর্দু অনলাইন পোর্টাল নিউজ-১৮ একটি প্রতিবেদনে উল্লেখ করেছে তারা মাওলানা মাহমুদ মাদানীকে এ ব্যাপারে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি৷

ওই নিউজ পোর্টালে অপর একটি প্রতিবেদনে তারা লিখেছেন, ভারতীয় একাধিক গণমাধ্যম মাওলানা মাহমুদ মাদানীর সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে মাওলানা মাহমুদ মাদানী তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের৷

তবে কী কারণে পদত্যাগ করেছেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, পদত্যাগনামাতেই উল্লেখ রয়েছে কারণ৷

অপরদিকে মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগের বিষয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন৷ ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরণের বিশ্লেষণই হচ্ছে তার পদত্যাগকে কেন্দ্র করে৷ মাওলানা মাহমুদ মাদানীর ব্যক্তিত্বই এমন যে তার পদত্যাগের বিষয়টি নিয়ে তোলকালাম হবেই৷ তাই তার পদত্যাগের বিষয়ে সর্বমহলেই চলছে গুঞ্জন৷

কোনো কোনো গণমাধ্যমের দাবি এবার জমিয়তে উলামায়ে হিন্দের মাঝে ভাঙ্