বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রভাহিত করতেই আ.লীগ বিজয় উৎসব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রভাহিত করতেই আওয়ামী লীগ বিজয় উৎসব।

একাদশ নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে এবং সবচেয়ে বড় পরাজয় হয়েছে আওয়ামী লীগের বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দল নিয়ে আমাদের কোনো টানাপোড়েন নেই বলে জানান জানিয়ে তিনি বলেন, আমাদের ঐক্য আগের মতোই বহাল রয়েছে। এখানে কোনো টানাপড়েন নেই।

সকাল ১০টার পর জিয়ার সমাধিতে মির্জ ফখরুলের সঙ্গে ফুল দেন দলের নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, নবী উল্লাহ নবী, রাজীব আহসান প্রমুখ।

বিএনপি ছাড়াও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ, শ্রমিক দল, ছাত্র দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেয়া হয়।

আরআর