শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


যে কারণে ইসলামের ছায়া তলে মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

একজন মুসলিম মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলি। বিশ্ব বিখ্যাত মুষ্টিযোদ্ধা। জন্মলগ্ন থেকে তিনি এ পরিচয়ে বেড়ে ওঠেননি। ১৭ জানুয়ারি ১৯৪২ সালের কথা। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে জন্মগ্রহণ করেন তিনি। তখন তার নাম ছিল ক্যাসিয়াস মারসেলাস ক্লে। বিলবোর্ড ও সাইনবোর্ড পেইন্টার ক্যাসিয়াস সিনিয়র ও গৃহিনী ওডেসা দম্পতির প্রথম ছেলে ছিলেন তিনি।

কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে বিশ্ববিখ্যাত বক্সার হওয়া সত্ত্বেও তিনি বর্ণবৈষম্যের শিকার হন অনেকবার। বসতে দেয়া হয়নি শ্বেতাঙ্গদের হোটেলে, দেয়া হয়নি খাবার। সবকিছু মিলিয়ে এক সময় ক্যাসিয়াস জুনিয়র যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা ও শ্বেতাঙ্গদের প্রতি অতিষ্ঠ হয়ে ওঠেন। খুঁজতে থাকেন এ বৈষম্য থেকে মুক্তির পথ।

Mohammad-Ali-Inner

১৯৬৪ সালের কথা। এলিজা মুহাম্মদ ও ম্যালকম এক্সের নেতৃত্বাধীন ‘নেশন অব ইসলাম’ নামের একটি সংগঠনের সঙ্গে পরিচয়ে সূত্র ধরেই ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হন তিনি। তিনি জানতে পারেন ইসলামে নেই কোনো বর্ণ-বৈষম্যের ভেদাভেদ। এক সময় ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেন। নাম ধারণ করেন ‘মুহাম্মদ আলি’।

ইসলাম গ্রহণের পর জানতে পারেন ‘নেশন অব ইসলাম’ যদিও ইসলাম নামটি ধারণ করেছেন, তথাপিও তারা শুধুমাত্র ইসলাম নিয়েই কাজ করেন না বরং তারা আরেক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যেখানে ইসলাম এবং খ্রিস্টান ধর্মকে সম্বন্বয় করে আরেক ধর্মমত প্রতিষ্ঠায় নিমগ্ন তারা।

অবশেষে ১৯৭৫ সনে তিনি ‘নেশন অব ইসলাম’-এর সংস্পর্শ থেকে সম্পর্ক ছিন্ন করেন। কুরআন-হাদিস অধ্যয়ন করে সুন্নি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুরু করেন পুরোপুরি ধর্মীয় জীবন-যাপন। এরপর থেকেই নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন।

Mohammad-Ali
তার দেখাদেখি তারই ছোট ভাই রুডলফও ‘রহমান আলি’ নাম ধারণ করে মুসলিম হয়ে যান। তার মেয়ে লায়লা আলিও পরবর্তীতে বাপের পেশায় সুনাম অর্জন করেন।

ঐ সময় তিনি বলতেন, ‘আমাকে যদি ‘ইসলাম এবং বক্সিং’ এ দুটোর মধ্য থেকে কোনো একটিকে বেছে নিতে বলা হয়; তবে আমি ইসলামকেই বেছে নেবো। তিনি আমৃত্যু মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা ও ভেদাভেদ নির্মূলে শান্তির লক্ষ্যে কাজ করেগেছেন।

৭৪ বছর বয়সী এ বিশ্ব বিখ