শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৮ বছরে পা দিলো রকমারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৬ হাজার বর্গমাইলজুড়ে বই ছড়িয়ে দেয়ার টার্গেটে নামা অনলাইন বুক শপ রকমারি ডটকম আট বছরে পা দিয়েছে।

২০১২ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরুর পর গককাল শনিবার ৭ বছর পূর্ণ করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে শনিবার বছরপূর্তি উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি।

রকমারি ডটকমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অনলাইনে বই কেনার হার বেড়েছে। সাত বছর আগে ইন্টারনেট থেকে জিনিসপত্র কেনার প্রচলন ছিল না বললেই চলে। সে সময় রকমারির প্রধান নির্বাহী মাহমুদুল হাসান অনলাইনে বইয়ের দোকান হিসেবে রকমারি ডটকম চালু করেন।

রকমারি কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০টি বই নিয়ে শুরু হয়েছিল রকমারি। এখন ১ লাখ ৭০ হাজার বই তাদের তালিকায় রয়েছে। প্রতিদিন দুই হাজার অর্ডার পৌঁছে দেয় রকমারি।

মাহমুদুল হাসান বলেন, ‘অন্যরকম গ্রুপের অনেকগুলো উদ্যোগের একটি রকমারি ডটকম। অনলাইনে বইয়ের বিশাল সংগ্রহ নিয়ে চালু হওয়া এই সাইট লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে মেলবন্ধন ঘটায়। দেশি ও প্রবাসী বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে আমরা সহজেই বই পৌঁছে দিয়ে থাকি।’

রকমারির এ অগ্রযাত্রায় আওয়ার ইসলাম টোয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে রইল অফুরান শুভেচ্ছা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ