বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

‘ডিএনসিসির মেয়র পদে ভোটের সিদ্ধান্ত বিকালে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নতুন নিয়োগ পাওয়া ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

নতুন নিয়োগ পাওয়া ও পদোন্নতিপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে কেএম নূরুল হুদা বলেন, ‘নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, ‘সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে, সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।’

এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ