রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘চৌদ্দগ্রামে নিহতদের পরিবার পাবে একলাখ, আহতরা ৫০ হাজার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে একলাখ টাকা। এ ছাড়া, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন, যা শনিবার সকালে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কে অ্যান্ড কো. ব্রিক ফিল্ডে কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত হন। এর মধ্যে সাত জন একই বাড়ির। নিহত শ্রমিকদের সবার বাড়ি নীলফামারির জলঢাকায়। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। ইট পোড়ানোর মৌসুমে তারা কাজ করতে এসেছিলেন কুমিল্লায়।

নিহতেরা হলেন— নীলফামারির জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশচন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নূর আলমের ছেলে মো. মোরসালিন (১৮), এই গ্রামের ফজলুল করিমের ছেলে মো. মাসুম (১৮), উপজেলার নিজপাড়া গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), রামপ্রসাদের ছেলে বিল্লব (১৯), একই উপজেলার শিমুল বাড়ি গ্রামের মনোরঞ্জন রায় (১৯), নিজ পাড়া গ্রামের কিশোর চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯), কামাক্ষা রায়ের ছেলে অমিত চন্দ্র রায় (২০), ওই উপজেলার শিমুল বাড়ি গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে মিনাল চন্দ্র রায় (২১), উপজেলার রাজবাড়ি গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮) ও একই গ্রামের ধলু রায়ের ছেলে কনক চন্দ্র রায় (৩৪)।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ