বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী

সিরিয়ায় আবারও মার্কিন সেনাদের অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আবারও প্রবেশ করেছে শত শত মার্কিন সেনা। তাদের সঙ্গে ছিল অস্ত্র ও রসদবোঝাই অন্তত ২৫০টি ট্রাক-লরি।

বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে অস্ত্র ও নানা ধরনের রসদবোঝাই প্রায় ২৫০টি মার্কিন ট্রাক এবং শত শত মার্কিন সেনা প্রবেশের দৃশ্য দেখা যাচ্ছে।

এসওএইচ আরের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল হয়ে ফোরাত নদীর পূর্ব দিক থেকে এসব ট্রাকবোঝাই অস্ত্র নিয়ে প্রবেশ করেছে।

পরে এসব অস্ত্র সিরিয়ার হাসাকা, রাক্কা ও আলেপ্পো শহরে মার্কিন ঘাঁটিগুলোতে বণ্টন করা হয়েছে।

বর্তমানে সিরিয়ায় দুই হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে। যাদের কাজ হচ্ছে-আইএসের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া।

গত ডিসেম্বরে টুইটারে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে ট্রাম্প বলেন, আইএসআইএসের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি।

তাদের আমরা পরাজিত করেছি। মারাত্মকভাবে পরাস্ত করেছি। কাজেই দেশটি থেকে আমাদের সরে আসতে হবে।‘আমাদের সেনাদের দেশে ফেরার সময় হয়ে গেছে।’

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ