রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ওমরাহ ভিসায় ঘোরা যাবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরাহ পালনকারীরা তাদের ভিসাকে ওমরাহ ভিসা থেকে ভ্রমণ ভিসায় পরিবর্তিত করতে পারবেন। ওমরাহ পালন শেষে তারা সৌদি আরবের নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটা বা চিকিৎসাসেবাও নিতে পারবেন।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে সৌদি আরবে ওমরাহ পালনকারী লোকজনের জন্য দেশটির অন্য শহর ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। এই ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠে গেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে পবিত্র ওমরার যাত্রীরা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন মর্মে রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে (বাংলাদেশকে) অবহিত করা হয়েছে। তবে এসব স্থান ভ্রমণ করতে হলে, সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে হবে।

ওমরাহর জন্য দেওয়া ৩০ দিনের ভিসা দেওয়া হয়। ওমরাহ পালনের জন্য ১৫ দিনের মতো সময় লাগে। আর বাকি ১৫ দিন ওই ভিসায় ওমরাহ পালনকারী ব্যক্তিরা সৌদি আরবের অন্য শহর ও এলাকাগুলোতে ঘুরে বেড়াতে পারবেন। কেউ চাইলে ওই ভিসার মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদনও করতে পারবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ