বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

দুর্নীতির দায়ে ১২৬ সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের স্থানীয় পৌরসভার ১২৬ সরকারি কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে সৌদি সরকার।

পৌর ও গ্রামীণ কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

এছাড়া তারা বিভিন্ন আইন ও ফৌজদারি বিধি লঙ্ঘন করেছেন।

সৌদি সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগে ধরপাকড়ের নির্দেশনা দেন। সে নির্দেশনায় কর্তৃপক্ষ প্রিন্স, ধনকুবের ও শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেন।

তাদেরকে রিয়াদের বিলাসবহুল রিটস-কার্লটন হোটেলে বন্দি করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সৌদি ধরপাকড়ে আটকদের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও ছিলেন। সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক সমঝোতা হওয়ায় অনেককে ছেড়ে দেয়া হয়েছে।

-এটি