বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী

নাইজেরিয়ায় অগ্নিদগ্ধ নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তরপশ্চিম নাইজেরিয়ার রান শহরে ভয়াবহ হামলায় কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

স্বাধীনতাকামী সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ  হামলার ঘটনা বলে রোলগবামপা স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সূত্র মতে জানা গেছে, গত রোব্বার ভোরে মোটরবাইকে চেপে ক্যামেরুন সীমান্ত লাগোয়া এ শহরটিতে হানা দেয় বোকো হারামের একটি দল। বেশ কিছু ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ প্রাণ হারান।

যারা পালাতে চেষ্টা করে তাদেরকেও শহরের বাইরে গিয়ে আটক করে খুন করা হয় বলে ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শতশত বাড়ি জ্বলছে। গোটা শহর ধ্বংস হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ