বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

যুক্তরাষ্ট্রকে আলোচনায় আন্তরিক মনে হচ্ছে: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশটির যুদ্ধ অবসানের লক্ষ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবানরা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে।

বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র যদি এ সমঝোতা বাস্তবায়ন করে ও তারা যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় ও সমঝোতার ওপর টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে।

জবিউল্লাহ মুজাহিদ খানিকটা জোর দিয়েই বলেন, দেখে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক।

তালেবান মুখপাত্র দাবি করে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

তালেবান এককভাবে ক্ষমতা দখল করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে তা তিনি নাকচ করে দিয়ে বলেন, কাবুল সরকার সহযোগিতা করলে কোনও যুদ্ধ কিংবা দ্বন্দ্বের প্রয়োজন হবে না।

তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।

-এটি