শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাল বইমেলায় আসছে রোকন রাইয়ানের ভ্যারাইটিজ স্টোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই বইবসন্ত। তাই তো নতুন নতুন বইয়ের সোঁদাগন্ধে মৌ মৌ এখন বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান। মুগ্ধ বইপোকাদের দল।

সেই মুগ্ধতাকে আরো মুগ্ধকর করতে বইমেলায় এলো পাঠক নন্দিত লেখক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের চতুর্থ বই ও প্রথম গল্পগ্রন্থ ‘ভ্যারাইটিজ স্টোর’। বইমেলায় আসছে ৮ ফেব্রুয়ারি শুক্রবার।

ভ্যারাইটিজ স্টোরে আছে ১৮ট ভ্যারাইটিজ গল্প। আমাদের সমাজের, চারপাশের ভ্যারাইটিজ চরিত্রগুলো তিনি তুলে এনেছেন নিখুঁতভাবে। কল্পনার ভৌতিক গল্পের সাথে বাস্তবের ভৌতিক চরিত্রের চিত্রায়ন ঘটেছে ভ্যারাইটিজ স্টোরে।

এর আগে কথাশিল্পী রোকন রাইয়ানের লেখা উপন্যাস ‘বইপোকাদের দল’, ‘বন্ধু পরিবহন’ এবং তৃতীয় উপন্যাস ‘সুখিয়া’ পাঠক মহলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। তাই পাঠক এখন চোখ বন্ধ করেই তার বইয়ে হাত রাখতে পারেন।

পাঠকের সেই আস্থার দৃঢ়তা বাড়াতে ভ্যারাইটিজ স্টোর অনন্যতার স্বাক্ষর রাখবে বলে বিশ্বাস রোকন রাইয়ানের।

মোস্তাফিজ কারিগরের আঁকা চোখ ধাঁধানো প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স (বইমেলা স্টল নং ৩১৩)। বইটির বিক্রয় মূল্য ১১২ টাকা।

বইমেলা ছাড়াও রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুক শপে ভ্যারাইটিজ স্টোর অর্ডার করা যাবে।

পাঠক! তবে চলুন ভ্যারাইটিজ স্টোরের সাথে ভ্যারাইটিজ সময়টা উপভোগ করি।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ