বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মন্দির চায় যুব বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরির দাবি জানিয়েছে বিজেপির যুবশাখা। এ নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটামও দিয়েছে। এমনকি, ওই সময়ের মধ্যে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে না পারলে তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিয়ে নেবে বলে হুমকিও দিয়েছে।

এনডিটিভি, ওয়ান ইডিয়া ও দ্য ওয়াল ডটইন-এর খবর, আলিগড়ের জেলা বিজেপি যুবশাখার পক্ষ থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরেই তারা একটি মন্দির তৈরি করতে চায়। এর জন্য কর্তৃপক্ষকে আলাদা করে জায়গা দিতে হবে তাদের। এ নিয়ে একটি অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। ওই চিঠিতে যুব বিজেপি সদস্যদের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে গেলে মন্দির নির্মাণ করাটা জরুরি।

ওই চিঠিতে আরও বলে দেওয়া হয়েছে, মন্দির নির্মাণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে না পারলে যুব কর্মীরা নিজেরাই তা করে নেবে।

বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট মুকেশ সিং লোধি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়কে ১৫ দিন সময় দেওয়া হয়েছে বিবেচনা করে দেখার জন্য। তার পরে চিঠির জবাব দিতে হবে তাদের। আর সে জবাব ইতিবাচক না হলে, আমরাই ক্যাম্পাসে মূর্তি স্থাপন করবো। মন্দির বানিয়ে নেবো।’

বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট ভাইস চ্যান্সেলরকে আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও মন্দির না থাকায় পূজার সময়ে হিন্দু ছাত্রদের অনেক অসুবিধা হয়। তাই তাদের ধর্মাচরণে যাতে বাধা না পড়ে, সে জন্য মন্দির নির্মাণ জরুরি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ