বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

‘ভালবাসা দিয়ে ইসলাম ব্যাখ্যা’র প্রতিশ্রুতি সেই ডাচ এমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম গ্রহণকারী ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন বলেছেন, ‘ইসলাম ধর্মের কোনও সমস্যা নেই, তবে অনেকে এর বিকৃত ব্যাখ্যা দিয়ে ভুল তথ্য ছড়ান। ইসলামকে দোষারোপ করেন। বাকি জীবন ভালবাসা দিয়ে ইসলামের ব্যাখ্যা করবো।’

ইসলাম গ্রহণ করার ব্যাপারে সংবাদ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ভ্যান ক্লাভেরেন বলেন, ‘ইসলাম বিরোধী বইটি লিখতে গিয়ে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানতে হয়, অনেক বিষয় পড়তে হয়। যা আমার ইসলাম সম্পর্কে ধারণা বদলে দেয়।’

একসময় ইসলামকে ‘মিথ্যা’ এবং কোরআন শরিফ'কে ‘বিষাক্ত’ বলে অভিহিত করেন এই ডাচ এমপি, যার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, তার স্ত্রী তার ধর্মান্তরিত হওয়াটাকে মেনে নিয়েছেন। তবে তার মা ব্যাপারটি নিয়ে মোটেই খুশি নন।

২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন জোরাম ভ্যান ক্লাভেরেন। তবে গত চার দিন আগে তিনি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।

ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন ভ্যান ক্লাভেরেন। তিনি একই দলের আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেন। ডোর্নও ইসলাম ধর্মগ্রহণ করেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ