বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

খ্যাতিমান কথাসাহিত্যিক শফিউদ্দীন সরদার আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরণ্যে কথা সাহিত্যিক শফিউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নাটোরের এ কৃতি সন্তান নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ঔপন্যাসিক শফিউদ্দীন সরদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, ৫ মেয়ে, নাতি-নাততি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা আজ বাদ মাগরিব নাটের শহরের গাড়িখানা গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৯৩৫ সালে নাটোর সদর উপজেলার হাটবিলা গ্রামে জন্মগ্রহণ করেন এ কথাসাহিত্যিক। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ, বিএ অনার্স এবং এম এ ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করার পর দেশে ফিরে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি।

পেশাগত জীবনে তিনি রাজশাহী কলেজ, বানেশর কলেজ ও নাটোর রানীভবানী মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুদিন রাজনীতিও করেছেন।

শফিউদ্দীন সরদারের প্রথম উপন্যাস ‘চলনবিলের পদাবলী’। ঐতিহাসিক উপন্যাস রচনায় তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি একের পর এক রূপ নগরের বন্দী, বখতিয়ারের তলোয়াড়, গোড় থেকে সোনার গাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বার পাইকার দুরগ, রাজবিহুংগসহ ৪২ উপন্যাস লিখেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ