বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

পাকিস্তানে আজ 'বোন দিবস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৪ ফেব্রুয়ারি। অনেক দেশে পালিত হচ্ছে ‘ভ্যালেন্টাইন’স ডে’। তবে পাকিস্তানে ‘ভ্যালেন্টাইন’স ডে’ নয়, ‘সিস্টার’স ডে’ হিসেবে পালন করতে হবে! এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

ফয়জলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জাফর ইকবাল রনধাওয়া এ আদেশ জারি করেন বলে জানা যায়। সেই অনুযায়ী আজ বোন দিবস পালিত হচ্ছে।

ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতেই এ পদক্ষেপ বলে জানা গেছে। এমনকি ওই দিনে মেয়েদের উপহার হিসেবে কী দেওয়া হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে।

সহ-উপাচার্যসহ বাকি কর্মকর্তাদের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন মেয়েদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে ওড়না ও গা’ঢাকা পোশাক। এমনকি পাকিস্তানের সংস্কৃতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের ওপরে। গতকাল পাকিস্তানে ‘ভ্যালেন্টাইন’স ডে’ পালন করার প্রতিবাদে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

এর আগে পাকিস্তানে সংবাদমাধ্যমের উপরেও ভ্যালেন্টাইন’স ডে-র প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সে সমারোহেই পালিত হচ্ছে এ দিনটি।  সূত্র- দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ