বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

কারাগার থেকে লাহোরে হাসপাতালে নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হৃদযন্ত্রের চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতি মামলায় বর্তমানে তিনি লাহোরের কারাগারে সাত বছরের সাজা কাটছেন। তবে ৬৯ বছরের এই নেতার হৃদযন্ত্রের সমস্যার কারণে কড়া নিরাপত্তায় জিন্না হাসপাতালে নেওয়া হয়।

এর আগেও তাকে বেশ কয়েকদিন সার্ভিসেস হাসপাতালে রাখা হয়েছিল। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার হৃদযন্ত্রের চিকিৎসা প্রয়োজন।

সার্ভিসেস হাসপাতালে ভর্তি থাকাকালীনই নওয়াজের শারীরিক অবস্থা নিয়ে অধ্যাপক চিকিৎসক মহম্মদ আয়াজ জানিয়েছিলেন, ‘(শরিফের) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মনে করা হচ্ছে, তার হৃদযন্ত্রের চিকিৎসার প্রয়োজন। সেক্ষেত্রে তাকে বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা দরকার।’

গত ৭ ফেব্রুয়ারিই তাকে হাসপাতালে থেকে কারাগারে নিয়ে আসা হয়েছিল। তারপর ফের শুক্রবার তাকে জিন্না হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নওয়াজের দল পিএমএল-এন তার চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর দাবি করেছে। এই নিয়ে দলের পক্ষ থেকে পাঞ্জাব বিধানসভায় আবেদনও দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, নওয়াজ শরিফের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যার রয়েছে। সেকারণেই তার হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে এবং যথার্থ চিকিৎসা প্রয়োজন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ