বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

‘খাশোগি হত্যার ঘটনায় সব তথ্য প্রকাশ করিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান গতকাল শুক্রবার বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার ব্যাপারে তাদের হাতে আসা সকল তথ্য দেশটি এখন পর্যন্ত প্রকাশ করেনি।

এ-হাবের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খাসোগিকে হত্যা করার ব্যাপারে ‘আমাদের হাতে আসা সকল তথ্য আমরা প্রকাশ করিনি।’

কয়েক সপ্তাহ ধরে অস্বীকার করার পর সৌদি আরব স্বীকার করে যে, তুর্কি নারী হ্যাটিস সেনগিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ওই কনস্যুলেটে প্রবেশের পর গত ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়।

তুরস্ক জানায়, সৌদি আরবের ১৫ সদস্য বিশিষ্ট একটি দল খাসোগিকে হত্যা করে।

রিয়াদ এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন। তবে সালমান এ হত্যার ঘটনায় তার কোনভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এ মামলার ব্যাপারে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে এরদোগান বলেন,আঙ্কারা আন্তর্জাতিক আদালতে মামলাটি তুলতে বদ্ধপরিকর।

-সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ