নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
বুধবার (৭ অক্টোবর) পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইজতেমার সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী এবং ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ উপস্থিত ছিলেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ হামিদী ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী।
উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইও/