শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

টিকটক ও বিগো লাইভ বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পর এবার বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে টিকটক ও বিগো লাইভ। এ ছাড়াও দেশিয় সংস্কৃতির পরিপন্থী এবং পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশিত হয় এমন অ্যাপসও সরকারের নজরদারিতে রয়েছে।

গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গনমাধ্যমকে এমনটাই বলেন।

সাম্প্রতি অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভিডিও মেকিং ও স্ট্রিমিং অ্যাপস টিকটক এবং লাইভ শেয়ারিং প্ল্যাটফর্ম বিগো লাইভ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, যেভাবেই হোক না কেন নতুন প্রজন্মকে আমাকে নিরাপদ রাখতে হবে। আমি একদিকে ছেলে-মেয়েদের বলবো যে তোমরা ইন্টারনেটে ঢোক, আবার ইন্টারনেটে ঢুকলেই তারা খারাপ কনটেন্টের মুখোমুখি হচ্ছে। এমন দু’টি বিষয় তো একসঙ্গে হয় না। আমাকে তো আমার দায়িত্ব পালন করতে হবে।

আমরা ইতোমধ্যে পাঁচ হাজারের ওপরে পর্নো সাইট বন্ধ করেছি। জুয়া খেলার ওয়েবসাইট বন্ধ করেছি ৫শ ওপরে। এছাড়াও কিছু ব্যক্তি আছেন যারা নিজেরা পর্নো উৎপাদন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন। আমরা সেগুলোও নজরদাড়িতে রাখছি।

টিকটক ও বিগো লাইভের মতো অ্যাপস বন্ধ করার বিষয়ে মন্ত্রী বলেন, এগুলো তো অ্যাপস, তাই এগুলো বন্ধ করার সঙ্গে কিছু প্রযুক্তি প্রয়োগের বিষয় আছে। এসব প্রযুক্তি ডেভেলপমেন্ট অবস্থায় আছে। আমি এক বাক্যে বলতে পারি যে, টিকটক বা বিগো লাইভ তো বটেই, আমাদের সমাজ-রাষ্ট্র ও জনগণের সঙ্গে সংগতিপূর্ণ না এমন কোনো কিছুই থাকবে না। আমরা আমাদের দেশে ‘নিরাপদ ইন্টারনেট’ চাই। আর আমরা স্পষ্ট করে বলতে চাই যে, ভার্চুয়াল জগতকে নিরাপদ রাখতে আমাদের যা যা করা দরকার তাই আমরা করবো

নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক কর্মকর্তা বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম এবং কনটেন্ট সম্পর্কে আমরা অবগত আছি। মন্ত্রী মহোদয় নিজে এ বিষয়ে অবগত আছেন। তিনি নির্দেশ দেওয়া মাত্রই আমরা এগুলো বন্ধ করার কাজ শুরু করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ