বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

কাশ্মিরে হামলার দায় পুরো পাকিস্তানকে দেয়া যায় না: সিধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ কনভয়ে হামলা করে ৪০ জন নিহত হওয়ার দায় যেভাবে পাকিস্তানকে দেয়া হচ্ছে তার বিরোধিতা করেছেন ভারতের পাঞ্জাবের মন্ত্রী ও সাবেক ক্রিকেটার নভোজিৎ সিংহ সিধু।

তিনি বলেন, আমি সন্ত্রাসবাদকে সমর্থন করি না। কিন্তু হামলার পর থেকে যেভাবে পাকিস্তানের প্রতি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে দেশজুড়ে, আমি কেবল তার বিরোধিতা করছি।

তবে তার এ মন্তব্যজুড়ে বিধানসভায় প্রচুর সমালোচনাও তৈরি হয়েছে। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিধু। বিধানসভায় এদিন সেই শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার ছবি দেখিয়ে তাকে তুলোধুনা করা হয়।

তবে যত সমালোচনাই হোক তিনি তার মন্তব্য থেকে সরবেন না বলে জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ঘটনার নিন্দা করেন সিধু। তবে, হামলার পর থেকে যেভাবে পাকিস্তানের প্রতি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে দেশজুড়ে, তার বিরোধিতা করেন তিনি।

সিধু ওই ঘটনা নিয়ে বলেন, কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে পুলওয়ামায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি। পরিস্থিতি যাই হোক না কেন, নাশকতা সব সময়ই নিন্দনীয়। দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত। কিন্তু, হাতে গোনা কয়েকজনের অপরাধের দায় একটা গোটা দেশ বা সেখানকার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া যায় কি?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ