শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


কাশ্মিরী মুসলিম নয়, ভারতের চাই মুসলিমমুক্ত কাশ্মীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান

প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্ব বিখ্যাত একটি উপত্যকা কাশ্মীর। কাশ্মীর অবস্থিত প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে। জম্মু, কাশ্মীর-উপত্যকা ও লাদাখ এই তিন অঞ্চল নিয়ে কাশ্মীর ও জম্মু নামে ছিল একটি স্বতন্ত্র রাজ্য। ছিল আলাদা রাজ্যশাসক৷ এ রাজ্যের শাসকেরা ঐতিহাসিক বৃহত্তর কাশ্মীর অঞ্চল শাসন করতেন।

সে হিসেবে এই রাজ্যের পূর্বে ও উত্তর-পূর্বে চীন অবস্থিত এবং রাজ্যের পশ্চিমে ও উত্তর-পশ্চিমে পাকিস্তান অবস্থিত আর রাজ্যের দক্ষিণে ভারত অবস্থিত৷ বর্তমানে কাশ্মীরের মালিকানা নিয়ে চীন, পাকিস্তান ও ভারতের মধ্যে রয়েছে বিবাদ। ফলে বর্তমানে কাশ্মীর অঞ্চলটি ভিন্ন ভিন্নভাবে তিনটি দেশ দ্বারাই পরিচালিত৷

কাশ্মীর নিয়ে তিন দেশের এই বিবাদের জেরে, চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের পূর্ব অংশটি আকসাই চিন নামে পরিচিত৷ আকসাই চীন ভারতের মতে ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের লাদাখ নামক অঞ্চলের অংশ। অপরদিকে চীনের মতে, আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ।

অপরদিকে পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের পশ্চিম অংশ পশ্চিম জম্মু এবং গিলগিট-বালতিস্তান নামক অংশটি "পাকিস্তান-অধিকৃত কাশ্মীর" বা "আজাদ জম্মু ও কাশ্মীর" নামে পরিচিত। আর কাশ্মীরের দক্ষিণ অংশ ভারতের অধীনে থাকা জম্মু ও কাশ্মীর নামক অংশটি "ভারত-অধিকৃত কাশ্মীর" বা "ভারত-শাসিত কাশ্মীর" নামে পরিচিত।

কাশ্মীর হলো বিশ্বে সামরিকভাবে ব্যাপক গুরুত্ব পাওয়া অঞ্চলগুলোর একটি৷ একই সাথে ভারত ও পাকিস্তানের মতো দু'টি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের সবচেয়ে অস্থিতিশীল সীমান্তবর্তী এলাকাও এই কাশ্মীর। প্রতি বছরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কোনো কোনো না ইস্যুতে ভারত সরকারের পক্ষ থেকে হতেই থাকে একের পর এক সহিংসতা৷ ঘটতেই থাকে কোনো না কোনো নৃসংসতা৷

ভারত অধ্যূষিত কাশ্মীরে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতের কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে গত বছর৷ ২০১৮ সালে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক ব্যক্তিসহ ৫০০ জনেরও বেশি নিহত হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে।

ফিরে দেখা কাশ্মীর বিভক্তি

১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর বিতর্কের কেন্দ্রে। কাশ্মীরের অংশবিশেষ ভারত ও পাকিস্তান দুই দেশ নিয়ন্ত্রণ করে। অপর একটি অংশের নিয়ন্ত্রণ চীনের। কাশ্মীর নিয়ে ভারত-পাকিসà