শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মার্চে খতমে নবুওয়াত মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে ২ নং জোন খিলগাঁওয়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খিলগাঁও চৌরাস্তা মাখজানুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ইমাম সম্মেলনে খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, মুগদা, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানার মসজিদ সমূহের ইমামগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

জয়েন্ট সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন রব্বানী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, ছারছীনা পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, সেগুনবাগিচা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা ইউনুছ ঢালি, সচিবালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক।

সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা সালিম উল্লাহ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মাসুদ আহমদ মাওলানা রাশেদ বিন নুর মুফতি আব্দুর রশিদ সহ খতমে নবুওয়াতের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে আল্লামা আশরাফ আলী বলেন: মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী না মানার দায়ে কাদিয়ানীরা কাফের। আমাদের গুরু দায়িত্ব হলো হলো এই বিষয়টি নিজে তত্বভিত্তিক ভালো করে জানা, মুসল্লিদের কে বোঝানো এবং ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, যাতে সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়।

সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম বলেন, কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত রয়েছে। যখনই কাদিয়ানীদের অপতৎপরতা দেখা দিয়েছে তখনই 'খতমে নবুওয়াত' আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।

তিনি বলেন আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আন্দোলন কাদিয়ানীদের বিরুদ্ধে। কিন্তু অবিলম্বে পৃথিবীর অন্যান্য ৪২টি দেশের ন্যায় এদেশেও কাঁদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হলে সরকারকে তা করতে বাধ্য করা হবে।

এক পর্যায়ে আল্লামা নুরুল ইসলাম কাদিয়ানীদের ভ্রান্ত দাবি সমূহ প্রমানসহ উপস্থিতি ইমামদের সম্মুখে তুলে ধরেন। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব-দুঃখী à¦