বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

কাতারে আলনূর বাংলা ভাষা সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাতারে আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে দোহার বিন যাইদ সেন্টারে অনুষ্ঠিত হল আলনূর বাংলা ভাষা সন্ধ্যা।

গতকাল শুক্রবার (২২ ফেব্রুয়ারি ) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলনূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড,আনোয়ারুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাহউদ্দিন ।

সালেহ নূরুন্নবীর উপস্থাপনায় প্রাণবন্ত এ বাংলা সন্ধ্যায় সদ্যপ্রয়াত কবি আল মাহমুদের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোকপাত করেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু শামা আর শেকড় সন্ধানী লেখক শফিউদ্দিন সরদারের ঐতিহাসিক উপন্যাস গ্রন্থাবলি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক তাফসিরুদ্দিন ।

ড.আনোয়ারুল হাসান ঘরোয়া পরিবেশে বিশুদ্ধ মাতৃভাষা চর্চার ব্যাপারে যত্নবান হওয়ার জন্য প্রবাসী মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল মাহমুদ ছিলেন কাব্যজগতে
ইসলামী চেতনার বাতিঘর আর আলনূর সেন্টার হলো ইসলামী সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের ইউনিক প্রতিষ্ঠান।

প্রভাষক আবু শামা বলেন, সমকালীন শ্রেষ্ঠ কবি আল মাহমুদ ছিলেন আবহমান গ্রামবাংলার মেহনতি মানুষের কাব্যকন্ঠ এক নন্দিত লোকজ কবি।তার অনবদ্য সৃষ্টি সোনালী কাবিনের প্রতিদ্বন্দ্বী আজো তৈরি হয় নি।

মরহুম শফিউদ্দিন সরদারকে কালজয়ী ঐতিহাসিক ঔপন্যাসিক আখ্যায়িত করে তাফসিরুদ্দিন বলেন, গৌড় থেকে সোনারগাঁও পর্যন্ত বিস্তৃত বাংলার কয়েক শতাব্দীর গৌরবময় মুসলিম শাসনের ইতিবৃত্ত কাহিনী আকারে তুলে ধরে আমাদের জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে গেছেন ।পাঠক নন্দিত ইসলামি ঔপন্যাসিক শফিউদ্দিনসরদারের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন না হলে ও এদেশের তাওহিদি জনতার হৃদয়ে তিনি থাকবেন স্বমহিমায় ভাস্বর এতে কোন সন্দেহ নেই ।

ইসলামের দৃষ্টিতে বিশুদ্ধ মাতৃভাষা চর্চার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন আলনূর শিক্ষা সহকারী মাওলানা মুস্তাফিজুর রহমান। কবিতা আবৃত্তিতে অংশ নেন সাংবাদিক শাহাবুদ্দিন শামিম ,কবি মফিজুর রহমান ও প্রকৌশলী তানিম আহমেদ।

শিশু কিশোরদের জন্য আয়োজিত বাংলা বর্ণমালা প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী বুলবুল আহমদ ও প্রকৌশলী মনিরুল হক। মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আলেমা সারা মাহমুদ । অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ আবদুর রহমান আর শেষে মুনাজাত করেন মাওলানা ইউসুফ নূর ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ