বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

ভারতের বিমান ঘাঁটিতে এবার পুড়লো ৩০০ গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বেঙ্গালুরুর বিমান বাহিনীর ঘাঁটির কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০০ গাড়ি পুড়ে গেছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশটির বিমান বাহিনীর পাঁচদিনের চলমান মহড়ার চতুর্থ দিন ইয়েলাহানকা ঘাঁটির কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এর আগে ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই মহড়া শুরুর দিন আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। বিমানদুটি সাথে সাথেই বিদ্ধস্ত হয়ে যায়। একজন পাইলটের প্রাণহানি ঘটে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সিগারেটের আগুন থেকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। খোলা আকাশের নিচে শুকনো ঘাসে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্কিং করে রাখা গাড়িতে।

ভারতীয় বিমান বাহিনীর দ্বি-বার্ষিক বিশাল এ বিমান মহড়ার জন্য শত শত বিমান পার্কিং করে রাখা ছিল এই ঘাঁটিতে।

উল্লেখ্য, ভারতের বিমানবাহিনী বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া-২০১৯ নামে দ্বি-বার্ষিক বিমান মহড়া শুরু করেছে।

গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে রবিবার পর্যন্ত। মেগা এই মহড়া দেখার জন্য প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ইয়েলাহানকা ঘাঁটিতে ভিড় করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ