বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

চকবাজারে আগুনের ঘটনায় এরদোগানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক বার্তায়  এ শোক প্রকাশ করেন তিনি। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানা যায়।

তুর্কি দূতাবাস থেকে জানানো হয়, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন রজব তাইয়েব ইরদোগান। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন এবং ঢাকার সাভারে রানা প্লাজাধসে সহস্রাধিক নিহত হওয়ার পর এটিই দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ