বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে দোয়া মাহফিল ১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে বার্ষিক দোয়ার মাহফিল আগামী ০১ মার্চ, ২০১৯ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং হযরত মাওলানা ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে রাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হালিম, পীর সাহেব ধামতি দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ছারছিনা দরবার শরীফের ছোট পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী।

চান্দিনা আল-আমিন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ. ন. ম মাঈন উদ্দিন সিরাজী, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আবু নছর আশরাফী।

ঢাকার আহম্মদবাগ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী হাবিবুর রহমান হেলালী, মাধাইয়া বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ছফিউল্লাহ।

ভারতের আলহাজ্ব হযরত মাওলানা আবদুস সাত্তার নূরী, হায়দরগঞ্জ আলিয়া মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা আল-আমিন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমূখ পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ