সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


'একদিন আমরা মানুষ ছিলাম' খুলে দেয় পাঠকের বোধের দরজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তালহা তারিফ

ইসলামের দৃষ্টিতে কবিতা দু’ধরনের, একটি সত্য ও সুন্দরের পথপ্রদর্শক, অপরটি মানব সভ্যতার জন্য ধ্বংসাত্মক। ইসলাম প্রথম প্রকারের কবিতাকেই সমর্থন করে। শুধু সসমর্থনই করে না, এ ধরণের কবিতা চর্চায় উৎসাহও দিয়ে থাকে। যেমন রাসূল সা. বলেছেন, দুটি মনোরম আবরণে আল্লাহ তায়ালা বিশ্বকে সাজিয়ে থাকেন, কবিতা তার একটি।

এমনই কিছু কবিতা নিয়ে চলতি একুশে বইমেলায় এসেছে আমিনুল ইসলাম হুসাইনীর কাব্যগ্রন্থ 'একদিন আমরা মানুষ ছিলাম'।

বিপুল প্রাণ-উদ্দীপনায় আশাজাগানিয়া তরুণ কবিদের একজন আমিনুল ইসলাম হুসাইনী। তিনি প্রবন্ধ-নিবন্ধে যেমন সক্রিয়, তেমনই শব্দশিল্প চর্চার প্রারম্ভ থেকেই কাব্যে নিবিষ্ট। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তার কাব্য পাঠে পাঠকমাত্রই ধরতে পারেন হুসাইনীর স্বতঃস্ফূর্ততা, ভাষার মাধুর্য আর ভাবনার বহুবর্ণ বিভা। তিনি লিখছেন ধর্ম, মানুষ,, প্রকৃতি, সমাজ, দেশ, মুক্তিযুদ্ধ আর সমাজে প্রচলিত অসংখ্য অসঙ্গতি নিয়ে।

‘একদিন আমরা মানুষ ছিলাম’ কাব্যগ্রন্থে সময়কে ধরা কিছু কবিতাংশ। 'স্বাধীন হলো মাতৃভূমি' কবিতায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে লিখেছেন,

'বৃটিশ থেকে ভারত স্বাধীন তার পরে দুই পাকিস্তান/
কিন্তু তবু রয়ে গেল বুকের মাঝে মাটির টান/
স্বপ্ন ভাঙে খুনে রাঙে পাক হায়েনার কালো হাত/
স্বাধীনতায় কামড় বসায় বনশুয়োরের হিংস্র দাঁত।'

মাত্র এ চার লাইনেই কবি জানিয়ে দেন সেই বৃটিশ পরাশক্তির অত্যাচার, তাদের হাত থেকে মুক্তি পেয়ে আবার পাকিস্তানীদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার ইতিহাস। অতঃপর স্বাধীন হয়েও স্বাধীনতার স্বাদ না পাওয়ার অব্যক্ত যাতনা ব্যক্ত করেন পরের পংক্তিতে।

হজরত আয়েশা সিদ্দিকা রা. বর্ণনা করেন, মহানবী সা. বলেছেন, তোমরা কাফের, মুশরিকদের নিন্দা করে কাব্য লড়াইয়ে নেমে পড়। নবীজির এই হাদিসের বাস্তবায়ন দেখা যায় এই কাব্যগ্রন্থের 'কান ধরান আল্লাহ' কাব্যে- নমরুদ ফেরাউন কারুন আর কমিনে/ছিল যারা মালাউন আল্লাহর জমিনে/ আল্লাহর বিপরীতে করেছিল যুদ্ধ /মরেছিল ওরা সব বংশসুদ্ধ/

...এই নায়ে আরো যতো আছে মাঝি মাল্লা/ এ ধরায় তাদেরও কান ধরায় আল্লাহ'।

দিন বদল বা আধুনিক কিংবা সভ্যতার কথা বলে বেড়ান, সেই তারাই যখন অসভ্য হয়ে যান, তখন তারা আর মানুষ থাকে না। হয়ে ওঠে খুনি। কিন্তু আশ্চর্যের বিষয় তারপরও তারা সভ্য। এই সভ্যতা নামের অসভ্যতাকে তুলে ধরে কবি লিখেন- 'আমরা মানুষ সভ্য এখন ডিà