বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ওসামাপুত্র হামজার তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের তথ্য দিলেই ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। হামজা বিন ওসামা লাদেন বর্তমানে আল কায়েদার একজন উদীয়মান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হামজা বিন ওসামা লাদেনের বয়স ৩০ বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র।

বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বেশ কয়েক বছর ধরে অডিও-ভিডিওবার্তা প্রকাশ করছেন হামজা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা পরিচালনায় লাদেনকে অভিযুক্ত করা হয়,  এবং ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন।

হামজা বিন লাদেন সম্ভবত আফগান-পাকিস্তান সীমান্তবর্তী কোনো এলাকায় রয়েছেন এবং ইরানে যাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তার সহকারী মাইকেল ইভানফ।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ