শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শিশুদের জন্য ‘কুরআনি গল্পগুচ্ছ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাইহান খাইরুল্লাহ : শিশুদের মন অতি পবিত্র। নিষ্পাপ ও সুন্দর। আর সেই নিষ্পাপ ও সরল মনে আজকাল স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যানসহ যত সব সুপারম্যান আছে, তাদের সুপার পাওয়ারের গল্প পড়ে গড়ে ওঠে—মিথ্যের কাচমহল! সত্য ও বাস্তবতার পদভারে যে কাচমহলটি চূর্ণবিচূর্ণ হয় কিছুদিন পরেই।

অতিমানবদের কাছ থেকে আক্রান্ত শহরকে বাঁচানোর, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার যে শিক্ষা তারা নেয়, অচিরেই সেটা অলীক কল্পনা ও অসম্ভব বলে মনে হয়। তার কারণ, শৈশবের গণ্ডি পেরুনোর আগেই তারা জেনে যায়, মানুষের যেমন কোনো সুপার পাওয়ার নেই, তেমনি এই সব সুপারম্যানও শুধুই মিথ্যে কল্পনা!

আসলেই কি তাই? আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যান কখনো ছিল না সত্য, কিন্তু তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা কিন্তু নয়। বরং আল্লাহর রহমতে মানুষ চাইলেই পারে সুপারম্যান হতে। বিষয়টা অবাস্তব ও অসম্ভব নয়।

মহান আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন নবী-রাসুল ও আলেম-উলামা। তাদেরকে দিয়েছেন ‘ঈমানের শক্তি’ নামক সুপার পাওয়ার। দিয়েছেন দাওয়াতের মনোবল। এর মাধ্যমে তাঁরা সংশোধন করতেন জগতের যাবতীয় অন্যায়। তাঁদের কাছ থেকে প্রকাশিত ‘মুজিযা’ ও ‘কারামত’-এর মতো অলৌকিক ঘটনায় বিস্মিত হতো পৃথিবী!

আমরা কি চাইব না, আমাদের সন্তানরাও ভবিষ্যতে হয়ে উঠুক সুপার পাওয়ার-প্রাপ্তদের একজন। আমরা কি চাইব না, আমাদের শিশুদের মনে গড়ে উঠুক সত্যের রাজমহল। মিথ্যের কাচমহল পরিণত বয়সে চূর্ণবিচূর্ণ হলেও সত্যের রাজমহল টিকে থাকবে চিরকাল।

কিন্তু তাদের তো জানতে হবে কারা ছিলেন অতীতের সুপারস্টার, কী ছিলো তাঁদের কাজ। কারা ছিল অতীতের ভিলেন, আর কী হয়েছিল তাদের পরিণতি। শিখতে হবে কী করে একজন সুপারম্যান হয়ে ওঠা যায়। তাই শৈশবেই তাদেরকে বলে দিতে হবে পৃথিবী সৃষ্টির রহস্য ও প্রকৃত সুপারম্যানদের গল্প।

এই বই পাঠ করে তারা এমন কিছু সত্য ঘটনা জানতে পারবে এবং আমরা আশা করি, আল্লাহ চাইলে তারাও একদিন হয়ে উঠবে সত্যিকারের মহামানব।

এ গ্রন্থে রয়েছে শিশু-কিশোরদের জন্য সত্যিকার সুপারস্টারদের কাহিনী, কোরআন থেকে চয়িত সত্য গল্প আর নবী-রাসুলদের জীবনের আশ্চর্য সব ঘটনা।

আকর্ষণীয় ডিজাইনে চাররঙা ঝকঝকে আর্ট পেপারে ছাপা। ভেতরের ডিজাইন নয়ন জুড়িয়ে দেওয়ার মতো। এ বই শিশুতোষ ইসলামি বইয়ের শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।

এক নজরে বই-
বইয়ের নাম : কুরআনি গল্পগুচ্ছ
রচয়িতা : মাজিদা রিফা
প্রকাশনী : রাহবার
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
পৃষ্ঠাসংখ্যা : ৮০
যোগাযোগ : ০১৯১৮৩৩৯৬৩৩
অনলাইনে কিনতে অর্ডার করুন...

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ