বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

নূরানী তালীমুল কুরআন বোর্ড-এর সবক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদ নুর সুমন
আওয়ার ইসলাম

৬ মার্চ (বুধবার) রাত ৮টায় রাজধানীর মোহাম্মদপুরে বোর্ডের প্রধান কার্যালয়ে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের ২০১৯ সালের ২য় ব্যাচের সবক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এছাড়াও, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ আল-মাদানী, জামি আ মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুফতি মনোওয়ার হুসাইন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের শতাধিক শিক্ষার্থীদে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাওলানা মুফতি আবু ইউসুফ আল মাদানী বলেন, আমরা সবাই জানি, কুরআন শেখার কোনো বয়স নেই। যে কোন বয়সে কুরআন শিক্ষা করা যায়। সুতরাং, আমরা নিজে কুরআনের শিক্ষা অর্জন করব এবং অন্যদেরকে শেখাবো। আল্লাহর  রাসুল সা. বলেন, যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যাক্তি।

আগামী ৪ মে ২০১৯ থেকে নূরানী আরবি প্রশিক্ষণের পরবর্তি ব্যাচের ক্লাস শুরু হবে ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ