শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসবে তেহরান: মোহসেন মোহাম্মদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে ইরানের অনাবাসিক রাষ্ট্রদূত মোহসেন মোহাম্মদি সেদেশের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইউ খিয়াও তিনের সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে সহায়তার জন্য তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছেন।

তিনি থাইল্যান্ডে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের একইসঙ্গে মিয়ানমার বিষয়ক দায়িত্বও পালন করে থাকেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে ইরানের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাতে দু'দেশের পদস্থ রাজনৈতিক প্রতিনিধি দলের সফর বিনিময়, রাজনৈতিক বিষয়ক যৌথ কমিটির বৈঠক এবং রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে কথাবার্তা হয়েছে।

মিয়ানমারে ইরানের অনাবাসিক রাষ্ট্রদূত মোহসেন মোহাম্মদি বলেছেন, রোহিঙ্গা সংকট অব্যাহত থাকায় তা ইরানের জন্য উদ্বেগ ও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং শুরু থেকেই ইরান এ সংকট সমাধানে তার সহযোগিতার কথা জানিয়েছে।

তিনি বলেন, ইরান কখনোই মনে করে না রোহিঙ্গা সংকট কেবলইমাত্র মুসলমান ও বৌদ্ধদের মধ্যকার ধর্মীয় বিবাদের ফল এবং আমরা মনে করি এ সংকট শুরুর মূল কারণের দিকে নজর দেয়া উচিত।

এ সাক্ষাতে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বলেছেন, রাখাইন রাজ্যের সংকট অত্যন্ত জটিল এবং দারিদ্রতা, অনুন্নয়ন, সাংস্কৃতিক সংকট প্রভৃতি এ সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে।

তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ইরানের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, শরণার্থী প্রত্যাবর্তন রোহিঙ্গা সংকট সমাধানের মূল বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসঙ্ঘের সঙ্গে সমঝোতা পত্রে সই হয়েছে। কিন্তু কিছু ষড়যন্ত্র এ সংকট সমাধানের পথে বাধা হয়ে আছে। সূত্র: পার্সটুডে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ