শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চার দিন ধরে খোঁজ মিলছে না মাদ্রাসাছাত্রী লিজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট–মোল্লাবাড়ি সড়কের ইসলামিয়া মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী  লিজা আক্তারের (১৪) খোঁজ মিলছে না চার দিন ধরে।

গত বুধবার এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর মা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ লিজা আক্তার মৃত আলমগীর শেখের মেয়ে।

জিডি (নম্বর ৩৭৯) সূত্রে জানা যায়, মেয়ে লিজা আক্তার মাদ্রাসায় না যাওয়ায় কারণে মা রুবিয়া বেগম মেয়েকে বকাঝকা করেন। একপর্যায়ে লিজা ঘর থেকে বের হয়।

রুবিয়া বেগম মনে করনে মেয়ে মাদ্রাসায় যাচ্ছে। কিন্তু এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মিলেনি।

কেউ তার সন্ধান পেলে স্থানীয় পুলিশকে জানানোর জন্য লিজার পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।

জিডি অনুসারে লিজার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, হালকা-পাতলা গড়নের। বাড়ি থেকে বের হবার সময় লিজার পরনে সালোয়ার-কামিজ ও কালো বোরকা ছিল।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ