বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাবিতে চলছে ধর্মঘট; শোনা গেছে গুলির শব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের ডাকা ধর্মঘট চলছে। কোথাও ক্লাস হতে দেখা যায়নি। ক্লাসে উপস্থিত হয়নি সাধারণ শিক্ষার্থীরা। তবে যারা কর্মসূচির ডাক দিয়েছিল তাদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর ডাকসু’র ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে আন্দোলন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ভিসির বাসবভনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

ক্যাম্পাসে রিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে না। ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পরে নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন হল থেকে দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসবভনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ