শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নুরের ওপর আবারও ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে হামলা চালানো হয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আন্দোলন করা ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর।

আজ বেলা পৌনে দুইটার কিছু সময় পরে এ হামলা চালায় ভিপি পদে পুননির্বাচনের দাবি জানিয়ে আসা ছাত্রলীগ।

জানা যায়, দুপুর দেড়টার দিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর তার সমর্থকদের নিয়ে শাহবাগ থেকে মিছিল দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় তারা। শিক্ষার্থীরা স্লোগান দেন -কারুচুপিতেও হারে নাই, ছাত্রবন্ধু নুরু ভাই।

এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং পুন:তফসিল ঘোষণার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করে।

অন্যদিকে একই দাবিতে টিএসি তে আনেন্দালনরত প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা চালায় ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় লাঠিসোটা নিয়ে তারা হামলা করে।

এ সময় নূর ও রাশেদরা মিলে টিএসসির ভেতের প্রবেশ করে আত্মগোপনে চলে যায়। এ সময় ছাত্রদলের এক কর্মী আহত হয়।

আরএম/