শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বব্যাপী ফেসবুক বিভ্রাটে ব্যবহারকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহাকারীরা। বাংলাদেশসহ সারা বিশ্বের ব্যবহাকারীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। ধারণা করা হচ্ছে, সাইট রক্ষণাবেক্ষণের কাজের কারণে ফেসবুকে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশে রাত সোয়া দশটার পর থেকে এই সমস্যা দেখা যায়। ব্যবহারকারীররা নিজেদের প্রোফাইল লগ ইন করতে পারছেন না। কিছু কিছু প্রোফাইল লগ ইন করা গেলেও পড়তে হচ্ছে টেকনিক্যাল সমস্যায়।

কয়েকটি ফিচার কাজ করছে না। সমস্যা হচ্ছে মেসেঞ্জারে ছবি আদান প্রদানেও। কোনো পোস্ট, ছবি, ভিডিও শেয়ার করা যাচ্ছে না ফেসবুকের নিউজ ফিডে। অফিসিয়াল পেজ থেকেও কোনো পোস্ট করা যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের এই সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।

বিশ্বের প্রায় প্রতিটি দেশে একই সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ