বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

নিউজিল্যান্ডে মসজিদে হামলা : ৪ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে হামলার ঘটনায় চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ। স্থানীয় পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর এবং লিনউড এভের লিনউড মসজিদে গোলাগুলির ঘটনায় ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বেশ কয়েকটি সূত্র।

কমপক্ষে দু'জন বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। এদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। যখন তিনি মসজিদে হামলা চালাচ্ছিলেন তখন নিজেই তা লাইভ করেছেন।

নিউ প্লাইমাউথে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জেসিনডা আর্ডার্ন ক্রাইস্টচার্চে হামলার ঘটনাকে নিউজিল্যান্ডের জন্য একটি অন্ধকার দিন উল্লেখ করে এই হামলাকে চরম এবং নজিরবিহীন সহিংসতা বলেছেন।

আর্ডার্ন আরও বলেন, এই মুহূর্তে হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলার মতো পরিস্থিতিতে নেই আমি। এটাই হয়তো নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে খারাপ একটি দিন।

হামলার পর পরই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্রাইস্টচার্চের মেয়র লিয়ানে ডালজিয়েল বলেন, লোকজনের জন্য তার বার্তা হলো শহরের কেন্দ্র থেকে দূরে থাকা। তিনি বলেন, যদি আপনারা এখানে থাকেন তবে যে যে ভবনে আছেন তার ভেতরেই অবস্থান করুন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ