বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

'আপনারা সর্প হয়ে দংশন করেন আর ওজা হয়ে ঝাড়েন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী নিউজিল্যান্ডে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, আজ বিশ্বে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি উন্নত বিশ্বের উদ্দেশে বলেন- এই জঙ্গিবাদের সৃষ্টি করেছে কে? আপনারা সর্প হয়ে দংশন করেন আর ওজা হয়ে ঝাড়েন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে গরিব ও অসহায় মানুষের মাধ্যে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদই ঘোষণা করেননি, কার্যকরভাবে জঙ্গিবাদ মোকাবিলা করে যাচ্ছেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ