বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

‘নিউজিল্যান্ডের ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইবরাহিমী: শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেছেন,
গত শুক্রবার জুম’আর নামাযের সময় নিউজিল্যান্ডের দুটি মসজিদে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক ইতিহাসের নৃশংস, বর্বর, ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। এতে আমাদের বহু মুসলমান ভাই হতাহত হয়েছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের এ ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে।

আজ (১৭ মার্চ) বাদ আসর জামিয়া দারুল উলুম করাচির জামে মসজিদে আয়োজিত সাপ্তাহিক ইসলাহি মজলিসে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সকল শহীদ ভাইয়ের দরজা বুলন্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মুফতি তাকি উসমানি ইসলাহি মজলিসে মুসলিম উম্মাহকে ছোটখাটো মতানৈক্য, মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুনাহমুক্ত জীবন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ