বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

ফরিদাবাদে হাইআতুল উলয়ার বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক শুরু হয়েছে। দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৭ মার্চ) জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয় বলে মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস,  আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাসসহ সংস্থাটির নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত রয়েছেন।

এর আগে হাইআতুল উলয়ার দফরত সম্পাদক মুফতি ওয়াসিউর রহমান আওয়ার ইসলামকে জানান, পুরনো বেশ কয়েকটি এজেন্ডাসহ আগামী কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে অবগতি ও আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এর আগে সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি উপকমিটির বৈঠক হয়েছে। তাদের সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি ঘোষণার পর এবারই প্রথম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে আরও দুটি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে হাইআতুল উলয়ার অধীনে।

আগামী ৮ এপ্রিল সারাদেশ ব্যাপী হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা। এতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ