বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

ফের নিউজিল্যান্ডে হেনস্থার শিকার দুই মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের ঘটনায় শোকের মধ্যেই দুই মুসলিম নারী হেনস্থার শিকার হলেন।

দেশটির অকল্যান্ডে রেলওয়ে স্টেশনে হিজাব পরায় দুই মুসলিম গালিগালাজ করে এক শেতাঙ্গ।

নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা বলছে, রোববার অকল্যান্ডের এমটি অ্যালবার্ট রেলস্টেশনে হিজাব পরার কারণে দুই বোনকে আক্রমণাত্বক ভঙ্গিতে গালি দেয় এক শ্বেতাঙ্গ।

হেনস্তার শিকার ২১ বছর বয়সী ইকরা জানিয়েছেন, বাইরের পরিবেশ নিরাপদ হয়েছে এটা পরিবারকে বুঝিয়েই তারা বের হয়েছেন। তবে ট্রেন স্টেশনে এসে এমন ঘটনার মুখোমুখী হতে হবে তা ভাবতেও পারেননি।

তিনি বলেন, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এক শ্বেতাঙ্গ ব্যক্তি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তাদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমাদের...(অশ্লীল) দেশে ফিরে যা ‘। সে আরও বলেন, ‘কী দেখছো? আমি মেয়েদের ঘৃণা করি, তোমাদের.... দেশে ফিরে যাও’।

ইকরা জানান, আত্মীয় স্বজন ও বন্ধুরা বলছেন এখন থেকে নিরাপদ থাকতে হলে বাইরে হিজাব না পরতে। তিনি বলেন, সেটি আমাদের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি হবে।

রোববার স্থানীয় সময় বেলা একটার দিকে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় নগরীটিতে তারা এই ঘটনার মুখোমুখী হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ