বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’

সেজদা দিয়ে নিউজিল্যান্ডের শহীদদের শ্রদ্ধা জানালেন ফুটবলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনব পদ্ধতিতে।

নিউজিল্যান্ডের ফুটবলার কস্তা বারবারোসেস মাঠেই সেজদা দিয়ে মুসলিমদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অস্ট্রেলিয়ান এ লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ভিক্টরি ও ব্রিসবেন রোয়ার। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করেন বারবারোসেস। তার জোড়া গোলেই শেষ পর্যন্ত দল জিতে মাঠ ছাড়ে।

গোলের পরপরই সাইডলাইনের দিকে এগিয়ে গিয়ে সেজদা করেন তিনি। মুসলমান না হয়েও সেজদা দেওয়া প্রসঙ্গে বারবারোসেস বলেন, ‘ওই ঘটনায় আমি খুবই ব্যথিত। নিউজিল্যান্ডের সবার জন্যই ব্যাপারটা আবেগের। হয়ত আমার এই উদযাপন খুব একটা বড় কিছু নয়। তবে তাদের স্মরণে কিছু একটা করতে পেরেছি এটাই বা কম কী?’

বিশ্বের শান্তিপ্রিয় দেশে এমন অরাজকতার অবতারণা হবে ঘুণাক্ষরেও কল্পনা করেননি। বর্বোরোচিত এ হামলায় এখন পর্যন্ত শহীদ হয় ৫০ জন, আহত হয় ৪৮ জন।

এ সন্ত্রাসী হামলার ভুক্তোভোগী হতে পারতো বাংলাদেশ ক্রিকেট দলও। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। ঘটনায় এতটায় আঘাত করে টাইগারদের মনে পর দিনই দেশের বিমান ধরেন তামিম-মুশফিকরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ