রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ভারতের দারুল উলুম দেওবন্দ ও জমহুর ওলামায়ে কেরামের বিপক্ষে যারা অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সংস্থাটির নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তের ভিত্তিতে ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের বিতর্কিত মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্তকে উপেক্ষা করে তার পক্ষপাত করার অভিযোগে চট্টগ্রামের লালখান মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ (১৭ মার্চ) জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় সংস্থাটির নির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, লালখান মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত ও ওলামায়ে কেরামের অবস্থানের বিরোধিতা করায় এবং অযৌক্তিকভাবে বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার মাদরাসার পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় হাইয়াতুল উলয়া। তবে মাদরাসা কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে জমহুর ওলামায়ে কেরামের মতকে গ্রহণ করলে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সংস্থাটি।
এছাড়াও, কওমি মাদরাসার শিক্ষার্থীরা যেন দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, এজন্য কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ৬ সদস্য বিশিষ্ট বিশেষ একটি সাব-কমিটি গঠন করেছে। এই কমিটির অধীনে কওমি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ সহজিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিটির সদস্যরা হলেন- ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও হাইআতুল উলইয়ার সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস, গহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জামিয়া রাহমানিয়া আরাব